লগ আউট
Are you sure you want to exist?
Denis Sergienko • আজ

ফেডের দিকে নজর রেখে 0.9870-এর জন্য প্রস্তুত EURUSD-এর বিক্রেতারা

ফেডের দিকে নজর রেখে 0.9870-এর জন্য প্রস্তুত EURUSD-এর বিক্রেতারা

ট্রেডাররা Fed-এর সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় EURUSD এক সপ্তাহের সর্বনিম্ন স্তরের কাছাকাছি চাপের মুখে রয়েছে। Fed 0.75% সুদের হার বাড়াতে পারে এবং Powell-ও আক্রমণাত্মক অবস্থান নিতে পারেন। এদিকে, 50-SMA-এর নিচে জোরালোভাবে নেমে যাওয়ায় এই পেয়ারের দর মাসের শুরুতে চিহ্নিত বহু বছরের সর্বনিম্ন স্তর, প্রায় 0.9950-এর দিকে যাচ্ছে। RSI ওভারসোল্ড অঞ্চলের কাছে থাকায়, 0.9950-এর নিচে দরপতনের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। তবে বিয়াররা 0.9950 থেকে পিছিয়ে আসতে অস্বীকার করলে, 27 জুন থেকে 21 জুলাইয়ের দামের ওঠানামার 61.8% Fibonacci Expansion (FE) স্তর, প্রায় 0.9870-এর দিকে আরও দরপতনের পথ খুলে যেতে পারে।

এদিকে, 1.0165-এর কাছাকাছি 50-SMA-এর নিচে পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর 1.0275-এর কাছাকাছি আগের সাপ্তাহিক সর্বোচ্চ স্তর EURUSD-এর ক্রেতাদের নজরে আসতে পারে। তবে জুনের শুরুর দিক থেকে আসা নিম্নমুখী রেজিস্ট্যান্স লাইন ও 200-SMA প্রায় 1.0340-এ মিলিত হওয়ায় তা ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 1.0360-65-এর কাছাকাছি ছয় সপ্তাহের পুরোনো অনুভূমিক এলাকাটিও ঊর্ধ্বমুখী প্রবণতার পথে গুরুত্বপূর্ণ বাধা।

সামগ্রিকভাবে, EURUSD আরও কমে বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে। তবে, সবকিছুই Fed-এর পদক্ষেপের ওপর নির্ভর করছে। তাই ট্রেডারদের নিজস্ব বিবেচনা প্রয়োগ করা প্রয়োজন।

সর্বশেষ বাজার পরিস্থিতির আপডেট পেতে আমাদের FB এবং Twitter-এ অনুসরণ করুন।