লগ আউট
Are you sure you want to exist?

“ফ্লোটিং বোনাস”-এর শর্তাবলি

সারসংক্ষেপ

ফ্লোটিং বোনাস (এরপর থেকে ‘বোনাস’ বলা হবে) একটি নির্দিষ্ট সময়ের প্রোমো ক্যাম্পেইন, যার মাধ্যমে ট্রেডাররা তাদের ব্যবহারযোগ্য মার্জিন বাড়াতে পারেন।

মূল বিষয়গুলো:

  1. বোনাসটি একটি ডিপোজিট বোনাস, যা লাইভ ট্রেডিংয়ের সময় ড্রডাউন সামলাতে সহায়তা করে।
  2. উপার্জিত মুনাফার ওপর কোনো সীমাবদ্ধতা নেই।
  3. যেকোনো উত্তোলন বা অভ্যন্তরীণ ট্রান্সফারের ক্ষেত্রে বোনাস কেটে নেওয়া হবে। এর বিস্তারিত এই T&C-এর “বোনাস কীভাবে উত্তোলন করবেন” বিভাগে দেওয়া আছে।
  4. প্রতিটি প্রোমো ক্যাম্পেইনের নিজস্ব ট্রেডিং শর্ত থাকে। এর মধ্যে রয়েছে ডিপোজিটের শতাংশ, দাবি করার সময়সীমা, ভৌগোলিক সীমা এবং মেয়াদ। কোম্পানি নিজস্ব বিবেচনায় এই শর্ত পরিবর্তন করতে পারে।
  5. বোনাসটি নিজে উত্তোলনযোগ্য নয়।
  6. বোনাসটি শুধুমাত্র যেসব ক্লায়েন্টের Trader’s Room যাচাই করা হয়েছে, তাদের জন্য উপলভ্য।
  7. এই অ্যাকাউন্টগুলোতে ডিপোজিট করার সময় MT4 M.Premium বা MT5 All In Price অ্যাকাউন্টে বোনাস প্রযোজ্য।

বিস্তারিত শর্তাবলি নিচে দেখুন।

সাধারণ শর্তাবলি

  1. ServiceComsvg LLC (কোম্পানি) তার ক্লায়েন্টদের নিচের শর্তাবলিতে ডিপোজিট বোনাস দিচ্ছে।
  2. বোনাসের জন্য আবেদন করার মাধ্যমে, ক্লায়েন্ট স্বীকার করছেন যে তিনি বোনাসের শর্তাবলি এবং কোম্পানির শর্তাবলি পড়েছেন ও সেগুলো মেনে চলতে সম্মত হয়েছেন।
  3. বোনাসটি শতাংশভিত্তিক ডিপোজিট বোনাস ক্যাম্পেইন, যা শুধু ভেরিফায়েড গ্রাহকদের M.Premium বা All in Price অ্যাকাউন্টের জন্য উপলভ্য।
  4. একটি অ্যাকাউন্টে একবারে কেবল একটি বোনাস দাবি করা যাবে: হয় ডিপোজিট বোনাস, নয়তো ফ্লোটিং বোনাস। একই সময়ে দুটি বোনাসই দাবি করা নিষিদ্ধ।
  5. ট্রেডিংয়ের সময় বোনাসটি অতিরিক্ত মার্জিন সাপোর্ট হিসেবে কাজ করে। উচ্চ ভোলাটিলিটির সময় এটি মার্জিন কল বা স্টপ আউট এড়াতে সাহায্য করতে পারে।
  6. ট্রেডে সম্ভাব্য ক্ষতি সামাল দিতে বোনাস ব্যবহার করা যেতে পারে।
  7. বোনাসটি ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের অংশ নয় এবং MetaTrader প্ল্যাটফর্মের “Credit” ফিল্ডে দেখানো হয়।
  8. বোনাসটি অ্যাকাউন্টের মার্জিনে যোগ হয়, ফলে আপনি বড় পজিশন খুলতে পারেন। মার্জিন হিসাবের সময় বোনাসটিকে নিজের তহবিলের অংশ হিসেবে ধরা হয়।
  9. বোনাস ক্যাম্পেইনটি একটি নির্দিষ্ট সময়ের জন্য চালানো হয় এবং প্রচারকালীন সময়ে কোম্পানি এটি প্রদান করে।

বোনাস কীভাবে পাবেন

  1. কোম্পানির ওয়েবসাইটে নিবন্ধিত ও যাচাই করা প্রতিটি ক্লায়েন্টের প্রোফাইলে এক সময়ে একটি সক্রিয় ডিপোজিট বোনাসই থাকতে পারে।
  2. ক্লায়েন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট—Trader’s Room-এ ডিপোজিট করার সময় বোনাসের জন্য আবেদন করতে হবে। Deposit পেজের “Floating” বোতামে ক্লিক করুন।
  3. বোনাসের পরিমাণ হলো ক্লায়েন্টের ডিপোজিটের একটি শতাংশ। বিভিন্ন বোনাস ক্যাম্পেইনে এই শতাংশ ভিন্ন হতে পারে। বোনাস পাওয়ার পর অংশগ্রহণকারীরা ট্রেডিংয়ের জন্য নির্দিষ্টসংখ্যক ক্যালেন্ডার দিন পাবেন। বিভিন্ন বোনাস ক্যাম্পেইনে দিনের সংখ্যা ভিন্ন হতে পারে।
  4. বোনাসটি কেবল সেই একই রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টে জমা হবে, যেখানে ক্লায়েন্ট নিজের তহবিল থেকে ডিপোজিট করেছেন।

বোনাস কীভাবে উত্তোলন করবেন

  1. কোনো পরিস্থিতিতেই বোনাস উত্তোলন করা যাবে না।
  2. সব ট্রেডিং পজিশন বন্ধ থাকলেই কেবল উত্তোলন ও ট্রান্সফার করা যাবে। অন্য কোনো অবস্থায় উত্তোলন বা ট্রান্সফার করা যাবে না।
  3. অংশগ্রহণকারী ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্জিত মুনাফা এবং আগে জমা করা অর্থ উত্তোলন করতে পারবেন। এই মুনাফাকে ক্লায়েন্টের অর্থ হিসেবে গণ্য করা হয় এবং কোম্পানির প্রচলিত উত্তোলন নীতি অনুযায়ী তা উত্তোলন করা যায়।
  4. যেকোনো উত্তোলনের অনুরোধের ফলে সক্রিয় বোনাসের পরিমাণ থেকে একটি নির্দিষ্ট শতাংশ কেটে নেওয়া হবে। এই শতাংশ উত্তোলনের অনুরোধের সময় নিম্নলিখিতভাবে হিসাব করা হয়: (উত্তোলনের পরিমাণ / উপলভ্য ব্যালেন্স) * 100%। উদাহরণস্বরূপ, $500 ব্যালেন্স থেকে আপনি যদি $100 উত্তোলন করেন, তাহলে আপনার সক্রিয় বোনাসের পরিমাণ থেকে 20% (100/500 = 0.2) কেটে নেওয়া হবে।
  5. ডিপোজিট বোনাস হস্তান্তরযোগ্য নয় এবং শুধু এই অফারের প্রাপকই এটি পেতে পারেন।

বিবিধ

  1. ServiceComsvg LLC যেকোনো সময় বর্তমান বা সম্ভাব্য প্রমোশনের অংশগ্রহণকারীদের আগাম কোনো নোটিশ না দিয়েই এই প্রমোশন সংশোধন, পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  2. কোনো প্রমোশনে অংশগ্রহণকারী সেটির অপব্যবহার করেছেন বা অপব্যবহারের চেষ্টা করেছেন, কিংবা MTrading-এর প্রতি অন্য কোনোভাবে সদিচ্ছার অভাব দেখিয়েছেন বলে কোম্পানির সন্দেহ হলে, MTrading ওই অংশগ্রহণকারীকে ক্রেডিট বোনাস দিতে অস্বীকার, তা আটকে রাখা, বাতিল করা বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। প্রয়োজন হলে, MTrading ওই অংশগ্রহণকারীর ক্ষেত্রে এই প্রমোশনের যেকোনো শর্তাবলি এবং ক্লায়েন্ট চুক্তি সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করতে পারে, অথবা পরিষেবায় তাঁর প্রবেশাধিকার বন্ধ করতে এবং/অথবা তাঁর অ্যাকাউন্ট(গুলো) ব্লক করতে পারে।
  3. বেশিরভাগ ডিপোজিট পদ্ধতিতে তৃতীয় পক্ষের কমিশন বা ফি প্রযোজ্য হয়। উপযুক্ত বোনাস ক্যাটাগরির জন্য যোগ্য হতে, কমিশন বাদে পর্যাপ্ত পরিমাণ ডিপোজিট করা ক্লায়েন্টের দায়িত্ব।
  4. ফরেক্স ও CFD বাজারে ট্রেডিংয়ে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। ট্রেডার সংশ্লিষ্ট ঝুঁকিগুলো সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সেগুলো বোঝেন—এটি নিশ্চিত না হয়ে তাঁর ফরেক্স ও CFD বাজারে অংশগ্রহণ করা উচিত নয়। ফরেক্স ও CFD বাজারে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রমোশনে অংশগ্রহণকে কোনোভাবেই প্রেরণা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
  5. ক্লায়েন্টের নিজ দেশে বোনাসের ওপর প্রযোজ্য সব কর ও ফি পরিশোধ করা নিশ্চিত করার দায়িত্ব ক্লায়েন্টের।
  6. এই শর্তাবলির বিভিন্ন অনুবাদের মধ্যে কোনো অস্পষ্টতা, বিরোধ বা অসঙ্গতি দেখা দিলে ইংরেজি সংস্করণটিই প্রাধান্য পাবে।
  7. প্রমোশন সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে, অংশগ্রহণকারীরা support@mtrading.com ঠিকানায় MTrading-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সংজ্ঞা

ServiceComsvg LLC যেকোনো সময় বর্তমান বা সম্ভাব্য প্রমোশনের অংশগ্রহণকারীদের আগাম কোনো নোটিশ না দিয়েই এই প্রমোশন সংশোধন, পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

“নতুন ক্লায়েন্ট” — এমন কোনো ব্যক্তি বা কর্পোরেশন, যার এই প্রমোশনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় MTrading-এর Trader’s Room-এ কোনো লাইভ অ্যাকাউন্ট বা আগের নিবন্ধন নেই।

“কোম্পানি” – ServiceComsvg LLC, PO Box 2897, Euro House, Richmond Hill Road, Kingstown, Saint Vincent And The Grenadines, VC0100 ঠিকানায় নিবন্ধিত।

“বিদ্যমান ক্লায়েন্ট” — এমন কোনো ব্যক্তি বা করপোরেশন, যিনি বা যা এই প্রমোশনে অন্তর্ভুক্ত হওয়ার সময় নিচের যেকোনো অ্যাকাউন্টের মালিক, অথবা আগে মালিক ছিলেন:

  • MTrading-এর Trader’s Room-এ নিবন্ধন;
  • রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট (বর্তমানে সক্রিয় বা নিষ্ক্রিয়)।

“অংশগ্রহণকারী” – M.Premium অ্যাকাউন্টের এমন একজন ব্যবহারকারী, যিনি বোনাসের জন্য Trader’s Room-এর মাধ্যমে আবেদন করেছেন, অথবা ওয়্যার ট্রান্সফার ব্যবহার করা হলে support@mtrading.com-এ আবেদন করেছেন।

“অ্যাকাউন্টে অর্থায়ন”, “ডিপোজিট” – MTrading-এর দেওয়া পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে কোনো ক্লায়েন্টের আসল ট্রেডিং অ্যাকাউন্টে নতুন অর্থ যোগ করার একটি লেনদেন। অভ্যন্তরীণ ট্রান্সফার, ব্যালেন্স সমন্বয়, অন্য নগদ বোনাস ক্রেডিট, IB/পার্টনার পুরস্কার বা কমিশনকে অ্যাকাউন্টে অর্থায়নের লেনদেন হিসেবে গণ্য করা হবে না।